মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ গ্রেফতার ১৫

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটাভারুতে অভিযান চালিয়ে সাত বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কেলানতানের ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, এনফোর্সমেন্ট বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে মিয়ানমার একজন, পাকিস্তানি একজন, বাংলাদেশি সাতজন, ভারতীয় চারজন এবং শ্রীলঙ্কান দুইজন নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬ (১) (সি) এর অধীনে গ্রেফতার করা হয়।

জনসাধারণকে বিদেশিদের যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বলেন, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের