মালয়েশিয়ায় যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখে প্রবাসী বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং শহরে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে বিচারের মুখোমুখি করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) জোহর রাজ্যের মুয়ার সেশন কোর্টে মো. ফিরোজ্জল মামুন নামে ওই বাংলাদেশির বিচার শুরু হয়েছে।

৬৭ বছর বয়সি প্রবাসী মো. ফিরোজ্জল মামুন একজন গৃহহীন ব্যক্তি বলে জানা গেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ অনুযায়ী, গত ৮ জুন বিকেল ৪টার দিকে ক্লুয়াংয়ের একটি সুপারশপে দুই কিশোরীকে যৌন হয়রানি করেন মামুন।

১১ ও ১২ বছর বয়সি দুই কিশোরী ওই সুপারশপে জিনিসপত্র কিনতে এসেছিল। এ সময় সুপারশপের কয়েকজন ক্রেতা ও কর্মী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। যৌন হয়রানির ঘটনা সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে যা প্রমাণ হিসেবে সামনে আনা হয়েছে।

মো. ফিরোজ্জল মামুনকে মালয়েশিয়ার দ্য চিলড্রেনস সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০১৭-এর ১৪(এ) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই আইনে শিশুদের উপর যৌন হয়রানির জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যার মধ্যে কারাদণ্ড ও জরিমানা উভয়ই রয়েছে।

বুধবার আসামি মামুনকে আদালতে হাজির করা হয়। তবে তিনি মালয় ভাষা বুঝতে না পারায় বিচারকের সামনে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। আসামিকে জামিনও দেয়া হয়নি। দোভাষীর জন্য আগামী ১০ জুলাই ফের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। 

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের