মালয়েশিয়ায় যে কারণে প্রশংসায় ভাসছেন এক বাংলাদেশি

মালয়েশিয়ায় একটি ব্যাংকের এটিএম বুথে এক বাংলাদেশি শ্রমিক সম্প্রতি নিজের পায়ের রাবার বুট খুলে খালি পায়ে প্রবেশ করেন। এরপর সেখান থেকে রিঙ্গিত উত্তোলন করেন তিনি। ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বেশ আলোচিত হয়েছেন ওই বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) মালয়েশিয়ার এক নাগরিক ওই বাংলাদেশির ভিডিও ক্লিপটি এক্সে পোস্ট করে লেখেন, ‘আধুনিক এই যুগে এমন বিনয়ী মানুষ খুঁজে পাওয়া কঠিন, যে কিনা ফ্লোর নোংরা হবে বলে নিজের পায়ের বুট বাইরে রেখে ভেতরে প্রবেশ করেছে। সে শ্রমিক হলেও মনের দিক থেকে অনেক প্রজ্ঞাবান ধনী ব্যক্তি।’

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি ওই ব্যক্তি কাজ শেষে ব্যাংকের এটিএম বুথে প্রবেশের আগে নিজের পায়ের রাবার বুট খুলে রাখেন। তার কিছুক্ষণ পর ভিডিও ধারণকৃত ব্যক্তি ওই বাংলাদেশিকে বলে ‘তুমি অনেক ভালো একজন মানুষ’। 

উত্তরে ওই বাংলাদেশি বলেন, ‘দেখো আমার এই বুটের তলায় ময়লা আবর্জনা থাকতে পারে। এটা নিয়ে যদি আমি বুথের ভেতর প্রবেশ করি তাহলে ওই জায়গাটা নোংরা হয়ে যেতে পারে। এই ভেবে আমি বুটটি খুলে প্রবেশ করেছি। আমি চাই না ফ্লোরটি নোংরা হয়ে যাক।’ 

একপর্যায়ে তাকে ভিডিও ধারণকৃত ব্যক্তি জিজ্ঞেস করে, তোমার দেশ কোথায়? উত্তরে সে বলে বাংলাদেশ।

ওই বাংলাদেশির এমন অভিব্যক্তি নেটিজেনদের আবেগে ভাসিয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হাওয়ায় স্থানীয় অনেকেই প্রশংসায় ভাসিয়েছে ওই বাংলাদেশিকে।

নেটিজেনদের অনেকে বলছেন, তিনি যে উদার মনোভাব দেখিয়েছেন এটি আমাদের স্থানীয় বাসিন্দাদের মনে উৎসাহ জুগিয়েছে। 

ফিরদৌস নামের আরেক স্থানীয় নাগরিক মন্তব্য করেন, ‘তার এই শিষ্টাচার নিশ্চয়ই সে তার বাবা-মায়ের কাছ থেকে শিখেছে। এমন অনেক বাংলাদেশিকে দেখেছি যারা অনেক কঠোর পরিশ্রম করে পরিবারকে সুখে রেখেছে।’

এমন ঘটনায় খুশি মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির নেতারাও।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প