মালয়েশিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের বুকিত বারু সিটি পার্কে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশির নাম হাবিব উল্লাহ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হাবিব উল্লাহকে (৩৯) তামান পারকোটায় রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পাশে একটি লনমাওয়ার বা ঘাস কাটার মেশিন পাওয়া যায়।

মেলাকা টেঙ্গাহ জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে দেখা যায় বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পড়ে আছে। মাটিতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারগুলো তিনি সরাতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য বিভাগ দ্বারা ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

ক্রিস্টোফার বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার আগে পাঁচজন শ্রমিক একসাথে ঘাস কাটছিলেন এবং লোকটি ঘাস কাটার সময় মাটি থেকে তারের গোছা সরানোর চেষ্টা করে।

তারটি ধরার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয় এ সময় প্রত্যক্ষদর্শী এবং একজন সহকর্মী তাকে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে একটি লাঠি দিয়ে আঘাত করে। কিন্তু ততক্ষণে নিস্তেজ হয়ে পড়ে সেই বাংলাদেশি কর্মী।

মরদেহটি মালাকা হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে এবং মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি