মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী অপহরণের মামলায় ৭ জন কারাগারে

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ী অপহরণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার (৩০ জুলাই) আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

গত মাসে (২৬ জুন) রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এই ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক। তা হলেন যথাক্রমে সোহেল রানা ও শাহজাহান। 

বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

বুধবার (৩০ জুলাই) এই সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। তবে যেহেতু মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত, তাই কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। 

উপ-সরকারি কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধটি জামিন অযোগ্য হওয়ায় কোনো জামিনের প্রস্তাব দেয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন। 

অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে, তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ