মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সেলাঙ্গর রাজ্যের ক্লাং এর একটি শপিংমলে দেশটির অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ১১, ইন্দোনেশিয়া ৪১, ভারত ১, মিয়ানমার ৪, নেপাল ১৭ এবং পাকিস্তানের ৬। ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, কাগজপত্র না থাকা, অতিরিক্ত অবস্থান ও পাসপোর্টের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে।

আটক অভিবাসীদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। জাফরি বলেন, আটকদের মধ্যে অনেকের কাছে গত জুনে শেষ হওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ২.০ (আরটিকে ২.০) এর আবেদনপত্র ব্যবহার করছে

তারা বলেছে এ নথিটি নিয়োগকর্তা বা এজেন্ট দিয়েছে। এখন তারা দাবি করছে যে তারা পারমিট পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জাফরি সব নিয়োগকর্তাকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে চলার এবং পারমিট আছে এমন শ্রমিকদের নিয়োগ দিতে।

মালয়েশিয়ার কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করার জন্য বিদেশি কর্মীদের প্রয়োজন। আমরা নিয়োগকর্তাদের আইনিভাবে বিদেশি কর্মী নিয়োগ করতে বলি। পাসের অপব্যবহার করবেন না, যদি নির্মাণে শ্রমিক নিয়োগ করেন তবে তাদের অন্যক্ষেত্রে নিয়োগ করবেন না কারণ এটি নিয়মের পরিপন্থি।

  • Related Posts

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    পবিত্র রমজান মাস এলেই মিশরের রাজধানী কায়রোর ঐতিহাসিক স্থানগুলো যেন নতুন প্রাণ ফিরে পায়। বিশেষ করে প্রাচীন ইসলামি ঐতিহ্যের এক অনন্য নিদর্শন আল-মুইজ স্ট্রিট রমজানের রাতে পরিণত হয় প্রাণবন্ত এক…

    Continue reading
    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গ্রেফতারের পর জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি