মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা

মালয়েশিয়ায় সম্পূর্ণরূপে বন্ধ হতে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা প্রদান। এর পরিবর্তে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এমআরপির বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ঢাকার নির্দেশনা মোতাবেক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে চলতি বছরের ১ মার্চ থেকে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর রিইস্যু আবেদন গ্রহণ করা হবে না। এমতাবস্থায়, মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে ই-পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পাসপোর্টে ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেশিন রিডেবল পাসপোর্টে (এমআরপি) বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ জানান।

এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধনে জটিলতা দেখা দেবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে সীমিত পরিসরে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ঢাকা থেকে ইস্যুকরণ সাপেক্ষে বাংলাদেশ হাইকমিশন, কুয়লালামপুর, মালয়েশিয়া থেকে বিতরণ করবে।

অন্যদিকে, পোস মালয়েশিয়ার (পোস্ট অফিস) মাধ্যমে কোনো অবস্থাতেই এমআরপি আবেদন হাইকমিশনে গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর বিপরীতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধও বলে জানায়।

এদিকে, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর, মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত পাসপোর্ট বিতরণ সংক্রান্ত আরেক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের (নং-৫, লট ৯ এবং ১০, জালান সুলতান ইয়াহয়া পেত্রা, ৫৪১০০ কুয়ালালামপুর) কাউন্টার থেকে আগামী ১ মার্চ ২০২৫ তারিখ থেকে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না।

পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের (পোস মালয়েশিয়া) নিম্নোক্ত লিংকের মাধ্যমে এপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। পোস্ট অফিস (পোস মালয়েশিয়া)-এর মাধ্যমে পাসপোর্ট এপয়েন্টমেন্ট গ্রহণের লিংক: https://appointment.bdhckl.gov.bd/poslaju

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের