মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী

মালয়েশিয়ায় কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের মিডিয়া উইং প্রধান সুফি আব্দুল্লাহিল মারুফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার (২১ জুন) মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তানে একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

দুই শতাধিক শ্রমজীবী প্রবাসীকে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার মো. শামীম আহসান। হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, মালয়েশিয়ায় সফল বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ী অলি ইসলাম, মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিট্যান্স হাউজ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার-এর প্রতিনিধিরা

অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার মো. শামীম আহসান। প্রথমেই প্রবাসীদের মধ্য থেকে একজন প্রতিনিধি পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম। এছাড়া মালিক, শ্রমিক, রেমিট্যান্স হাউজের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।

হাইকমিশনার বক্তব্যের শুরুতেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের প্রয়োজনীয় সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, কুয়ালালামপুর থেকে দূর প্রদেশে যারা বসবাস করছেন তাদের সুবিধার জন্য দূতাবাসের সেবা ডিজিটালাইজ করা হয়েছে ও পোস্ট অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। ছুটির দিনগুলোতে বিভিন্ন স্থানে নিয়মিতভাবে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। কুয়ান্তানেও পাসপোর্টসহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত কনস্যুলার ক্যাম্প চালু আছে জানিয়ে তিনি ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা অব্যাহত রাখা হবে বলে তিনি প্রবাসীদের আশ্বস্ত করেন।

হাইকমিশনার বলেন, প্রবাসী-বান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অন্যান্য বক্তারা বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান এবং মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুনাম ধরে রাখার জন্য মালযেশিয়ার আইন মেনে চলাসহ সচেতন থাকার আহ্বান জানান। কষ্টার্জিত অর্থের সুরক্ষা ও সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য বক্তারা তাদের বৈধপথে রেমিট্যান্সসহ বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান।

মালিকপক্ষের প্রতিনিধিরা বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং মালয়েশিয়ার পাম অয়েলসহ অন্যান্য ক্ষেত্রে তাদের অবদানের জন্য তাদের ধন্যবাদ জানান।

মতবিনিময়কালে শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা হাইকমিশনারের কাছে তুলে ধরেন। হাইকমিশনার কর্মীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেসব সমস্যা সমাধানে হাইকমিশন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রবাসীদের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী আয়োজনের জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ খোলাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রবাসীরা সরকারকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন হাইকমিশনার। সবশেষে অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানজুড়ে প্রবাসী কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রবাসী কর্মীদের নিয়ে এ আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন তারা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিরা এ অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

ঈদ পুনর্মিলনীর পাশাপাশি কুয়ান্তানে হাই কমিশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদানের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের