মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা, বাংলাদেশিসহ আটক ২

মালয়েশিয়ায় এক পুলিশ কর্মকর্তাকে নগদ ২০০ মালয়েশীয় রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টা করার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। তার বৈধ কাগজপত্র না থাকায় তিনি ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় সহায়তার জন্য তার মিয়ানমারের এক বন্ধুকেও আটক করে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। 
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেলানতান রাজ্যের দুর্নীতি দমন কমিশনের পরিচালক রোসলি হুসাইন।

রোববার (১৮ মে) দেশটির কেলানতান রাজ্যের কোতা বারুর তুম্পাতে টহল দেয়ার সময় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাকে নগদ ২০০ মালয়েশীয় রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুজনকে আনুমানিক রাত দেড়টার দিকে কেলানতান রাজ্যের দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পুলিশ কর্মকর্তাকে তাদের কাগজপত্র বা অন্য কোনো বিষয়ে তল্লাশি না করার জন্য প্রভাবিত করতে ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন।

জনা গেছে, বাংলাদেশি নাগরিক মুঠোয় টাকা নিয়ে কয়েকবার পুলিশ কর্মকর্তার দিকে এগিয়ে যান, যাতে তাকে আটক না করা হয়।

তবে, কর্তব্যরত ওই পুলিশ কর্মকর্তা ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর উভয় অবৈধ অভিবাসীকে পরবর্তী পদক্ষেপের জন্য দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের হাতে তুলে দেন।

এদিকে, মালয়েশিয়ার কেলানতান দুর্নীতি দমন কমিশনের পরিচালক রোসলি হুসাইন জানান, তারা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং দুর্নীতি দমন আইন ২০০৯-এর ১৭বি ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প