মালয়েশিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ

মালয়েশিয়ার নেগরি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং বাংকাহুলু সংলগ্ন একটি নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তামপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে ৯৯৯ হেল্পলাইন থেকে নিখোঁজ হওয়ার খবর পান তারা এবং একজন বাংলাদেশি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার দিনই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয় এবং শুক্রবারও ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় এটি পুনরায় শুরু হয়। তবে, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, ঘটনার সময় নিখোঁজ ব্যক্তির ৩০ বছর বয়সি একজন সহকর্মীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ভুক্তভোগীকে মাছ ধরতে এবং স্রোতে ভেসে যেতে দেখেছেন।

সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের