মালয়েশিয়ায় গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ায় নেগারি সেম্বিলান রাজ্যে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২১ বছর বয়সি এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্তে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে নিহতের তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ।

সোমবার (২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান জেমপোল জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট নরহিশাম মুস্তাফার।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ মে রাত ৮টার দিকে নিহত বাংলাদেশি মোটরসাইকেল চালিয়ে কেমায়ান থেকে বাহাউয়ের দিকে যাচ্ছিলেন। এমন সময় একটি গরু রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় পড়ে যান।

এই দুর্ঘটনায় নিহতের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে চিকিৎসার জন্য কুয়ালা পিলাহর টুয়াঙ্কু আম্পুয়ান নাজিহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১ জুন) রাত সাড়ে ১১টার চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই তিনি মারা যান।

১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানান নরহিশাম। এই ঘটনার যেকোনো প্রত্যক্ষদর্শী তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মুহাম্মদ ফাশা হাইক্যাল মোহাম্মদ ফয়সালের সঙ্গে ০১৬-৩৬২৭৭৪৬ নম্বরে যোগাযোগ করে তদন্তে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প