মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকায় চারটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছিলেন তাদের সবাই মারা গেছেন।

সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।

তিনি জানান, গত পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সী সালাম ওরফে আকাশ নামের ওই বাংলাদেশি। মৃত আকাশ মুন্সীগঞ্জ জেলার রামজানবেগ থানার ৯নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন একজন শুক্রবার সন্ধ্যা ৭টায় অপরজন (শনিবার) ভোররাত ৩টায় অন্যজন মৃত্যুবরণ করেন। তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান জানিয়েছেন, দূতাবাসের পক্ষ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে।

মরদেহ তিনটি খুব শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন। জাহিদুর রহমান জানান, মৃত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ এর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও হাইকমিশন থেকে জানানো হয়।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের