মালয়েশিয়ায় কর্মী পারমিটের জাল নথি উপস্থাপন, বাংলাদেশি রিমান্ডে

বিদেশিকর্মী পারমিট পাওয়ার লক্ষ্যে ভুয়া তথ্যসম্বলিত নথি জমা দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি ব্যবস্থাপককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। এরপর পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানুদিন এ আদেশ দেন।

সূত্র জানিয়েছে, ৩০ বছর বয়সী এই বাংলাদেশি জুনে পরিচালিত এক অভিযানের সময় বাংলাদেশে পালিয়ে আসেন বলে ধারণা করা হচ্ছে। এরপর গত বুধবার রাত ৯টার দিকে মালয়েশিয়ায় অবতরণের সময় ইমিগ্রেশন বিভাগের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা গেছে, তিনি বিদেশিকর্মী পারমিট প্রক্রিয়ায় সহায়তার নামে আবেদনকারীদের কাছ থেকে প্রায় ২ লাখ ১০ হাজার রিঙ্গিত ঘুষ নিয়েছেন। এছাড়া জনশক্তি পুনর্নির্মাণ কর্মসূচি সংক্রান্ত ভুয়া তথ্য দিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে নথি জমা দেন। নথিগুলোর মধ্যে ভুয়া চাকরির চুক্তিপত্র ও একটি সিআইডিবি নিবন্ধন সনদও রয়েছে।

পুত্রজায়া এমএসিসি পরিচালক আজিজুল আহমেদ সারকাওয়ি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি এমএসিসি আইন ২০০৯- এর ১৮ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের