মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট না থাকায় ১৬৫ বাংলাদেশি আটক

বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান এবং এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করাসহ অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ ১৮৯ অভিবাসীকে আটক করা হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জোহর রাজ্যের তামান সুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। যেখানে অংশ নেন আইন শৃঙ্খলাবাহিনীর ১২০ কর্মকর্তা।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গত এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ২১৫ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এর মধ্যে ১৮৯ অভিবাসীর কাছে বৈধ নথি না থাকায় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি ছাড়াও ১৮ জন মিয়ানমার এবং ৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

এ সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নির্মাণস্থলের পিছনে গভীর ড্রেনে ঝাঁপ দেয়ায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশির পা ভেঙে যায়।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তামান সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবাইকে পেকান নানাস ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলে জানানো হয়। 

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১