মালয়েশিয়ায় ইসলামি আন্দোলনের সম্মেলন

ইসলামি আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ‘চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

সম্মেলনে আগামী ২০২৫-২৬ সেশনে, হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল করিমকে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা গাজী আবু হোরায়রাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্যবিশিষ্ট মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশ নেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে ও জনমানুষের প্রত্যাশা পূরণে ইসলামি আন্দোলন বাংলাদেশ সকল দলের সঙ্গে একতা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। চেষ্টা করছে ইসলামি দলগুলো যেন অন্তত একটি একক শক্তি হিসেবে আগামীতে নির্বাচনে যেতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো আর কোনো স্বৈরাচার শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে।

অতীতে তারা ইসলামি আন্দোলন বাংলাদেশকে বিরোধীদল করার প্রস্তাব দিয়েছিল উল্লেখ করে বলেন, আমরা সেই প্রলোভনের ফাঁদে পা দেইনি। আমরা জনগণের কল্যাণে ও দেশের বৃহৎ স্বার্থে সবসময়ই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও সেটিই অব্যাহত থাকবে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় এবং একইসাথে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবিও জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের এই নেতা।

এদিকে সভায় মালয়েশিয়ার বিভিন্ন শাখা কমিটির সিন্ডিকেট ভেঙে এয়ার টিকিটের মূল্য কমানো ও পাসপোর্ট নবায়ন সমস্যা দূরীকরণে প্রধান উপদেষ্টার কাছে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়ে বক্তব্য দেন।

হিফজুর রহমান জামিলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে বক্তব্য দেন, মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর, ইসলামি আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আর এম রুবেল আহমেদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির সভাপতিরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রায় দেড়শতাধিক নেতাকর্মী।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর