মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ আটক ৫

অবৈধ বিদেশিকর্মী নিবন্ধনে সহায়তা এবং প্ররোচনার অভিযোগে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

২০ থেকে ৪০ বছর বয়সী আটক এই পাঁচজনের মধ্যে তিনজন এনফোর্সমেন্ট অফিসার, একজন কোম্পানি ম্যানেজার এবং একজন বিদেশি নাগরিক রয়েছেন।

সূত্রমতে, পুত্রজায়া এবং কেলানটান রাজ্যের আশপাশে সোমবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে সন্দেহভাজন, তিন পুরুষ এবং দুই নারীকে আটক করা হয়।

কমিশনের প্রাথমিক তদন্তে, তিনজন এনফোর্সমেন্ট অফিসার বিদেশি কর্মী নিবন্ধনের আবেদনের জন্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার রিঙ্গিত ঘুস নিয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে কেলানটানের কোটা বাহরু ম্যাজিস্ট্রেট আদালতে এমএসিসির আবেদনের পর ম্যাজিস্ট্রেট আমিন রশিদি রামলি আটকদের বিরুদ্ধে ৩০ জুন পর্যন্ত সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

সূত্র অনুসারে, ২৩ জুন, এমএসিসি গোয়েন্দা বিভাগ কেলানটানে অভিযান পরিচালনা করে, এ সময় বেশ কয়েকজন ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা জড়িত সিন্ডিকেট কার্যকলাপ উন্মোচন করা হয়, যারা আরটিকে প্রোগ্রামের অধীনে বিদেশি কর্মীদের নিবন্ধনের প্রক্রিয়ায় অবৈধভাবে এবং প্রতিষ্ঠিত পদ্ধতির বিপরীতে বিদেশি এজেন্টদের সাথে যোগসাজশের সন্দেহে ছিলেন।

অভিযানের লক্ষ্য ছিল সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি দমন এবং জড়িত সিন্ডিকেট নেটওয়ার্ককে ভেঙে দেওয়া।
গোয়েন্দা বিভাগের সিনিয়র পরিচালক এমএসিসির দাতুক ইদ্রিস জাহারুদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন আটকদের বিরুদ্ধে ২০০৯ সালের এমএসিসি আইনের ১৭(এ) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত আরটিকে প্রোগ্রাম চলাকালীন অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার নামে দেশি-বিদেশি এজেন্ট অভিবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন তাদের খুঁজে বের করে আনতে মাঠে কাজ করছে এমএসিসি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!