মালয়েশিয়ায় অভিযান পাচারের শিকার ৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২৯

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পেতালিং জেলার একটি কারখানায় অভিযান চালিয়ে মানব পাচারের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধারকৃত তিনজনের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির বুকিত আমানের ডি৩ বিভাগের প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সফিয়ান সান্টং।

বিবৃতিতে আরও জানানো হয়, পেতালিং জায়া জেলা পুলিশ সদর দফতর, সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এবং পেতালিং জায়া সিটি কাউন্সিলের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধ আইনে কারখানা থেকে মানব পাচারের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

একইসঙ্গে অভিবাসন-বিষয়ক অপরাধে ২৯ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কারখানার মালিক ও পরিচালক পরিচয়কারী একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় পুরুষকেও গ্রেফতার করা হয়েছে। যাদের বয়স ৪০ এবং ৪৮। তারাই বিদেশি কর্মীদের ওপর দমন-পীড়নের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ পাওয়া গেছে। 

এই দু’জনের বিরুদ্ধে ২০১৭ সালের মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধ আইনের ১২ ধারা, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৩৯(বি) ধারা এবং ইমিগ্রেশন আইনের ৫৫বি ধারায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ ও ভারত ছাড়াও অভিযানে গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে পাকিস্তান এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন। যারা ওই কারখানার কর্মচারী ছিলেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের