মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছেন অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল ও বুকিত বিনতাংয়ের আশেপাশের অন্তত ৮টি অভিজাত রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। 

এরপর কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, গোয়ান্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ৬৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৪৫ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ বাংলাদেশি ছাড়াও ১৪ জন ইয়েমেনি, ৭ জন সিরীয়, ৪ জন পাকিস্তানি, ৪ জন মিশরীয়, ৩ জন ইন্দোনেশিয়ান এবং মিয়ানমার, আফগানিস্তান ও ফিলিপিন্সের একজন করে নাগরিক রয়েছেন। আটক হওয়াদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, তাদের সবার বয়স ২৮ থেকে ৫০ বছরের মধ্যে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারার অধীনে বৈধ ভ্রমণনথি না থাকা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারা লঙ্ঘন করে সামাজিক ভিজিট পাসের শর্ত ভঙ্গ করার অপরাধে তাদের আটক করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের জালান বারাত, জালান মেলাতি ও জালান ইম্বি ও এর আশেপাশের ছয়টি আবাসিক ব্লকে অভিযান চালানো হয়। ওই অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ। 

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প