মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস, বাংলাদেশির ১০ হাজার রিঙ্গিত জরিমানা

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে ১০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালা তেরেংগানু সেশন ৪ আদালতে বিচারক ইয়া পুয়ান নাজলিজা বিনতি মুহাম্মদ নাজরি ওই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে এই জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের তথ্যানুসারে, চলতি মাসের ২ সেপ্টেম্বর কুয়ালা তেরেংগানুর কুয়ালা নেরুসের গং বাদাকের একটি নির্মাণস্থল থেকে ওই বাংলাদেশিকে আটক করা হয়। তার অস্থায়ী কাজের ভিজিট পাসের মেয়াদ নভেম্বর ২০২৩-এ শেষ হওয়ার পরও প্রায় এক বছর নয় মাস ধরে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছিলেন।

একই অভিযানে আটক আরও ৯ জন অভিবাসীকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে চারজনকে মালয়েশিয়ায় কোনো বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুযায়ী অভিযুক্ত করা হয়। এদের মধ্যে একজন বাংলাদেশি এবং তিনজন ইন্দোনেশীয় পুরুষকে প্রত্যেকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও অতিরিক্ত সময় থাকার অভিযোগে আরও ছয়জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী অভিযুক্ত করা হয়। এদের মধ্যে আরও দুজন বাংলাদেশি পুরুষ এবং তিনজন ইন্দোনেশীয় পুরুষকে তিন থেকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

তেরেংগানু ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখতে তারা ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর