মালয়েশিয়ান-আসিয়ান ইয়ুথ এসডিজি সামিটে ইয়ুথ হাব ফাউন্ডেশন

কুয়ালালামপুরের দি সিক্রেট গার্ডেন ওয়ান উত্তামা শপিং সেন্টারে ১০ মে অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ান-আসিয়ান ইয়ুথ এসডিজি সামিট ২০২৫। এক ব্যতিক্রমী যুব নেতৃত্বাধীন এই আঞ্চলিক আয়োজনটিতে ৩০০-র বেশি অংশীদার, বিশেষজ্ঞ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণ করে।

সামিটের আয়োজন করে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ মালয়েশিয়া ফর এসডিজি এপিপিজিএম-এসডিজি এবং মাইএসডিজি একাডেমি। এই আয়োজনকে সহযোগিতা করে মালয়েশিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মালয়েশিয়ান ইয়ুথ কাউন্সিল এবং জাতিসংঘের মালয়েশিয়া কান্ট্রি অফিস।

এই সম্মেলনে ইয়ুথ হাব ফাউন্ডেশন ছিল একটি স্ট্রাটেজিক পার্টনার। ইয়ুথ হাব ফাউন্ডেশন একটি যুব নেতৃত্বাধীন সংস্থা, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র সাথে সঙ্গতি রেখে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা তৈরি, সামাজিক উদ্ভাবন এবং যুব উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি মালয়েশিয়ার সিএসও–এসডিজি অ্যালায়েন্স এর সদস্য হিসেবে দেশটিতে এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইয়ুথ হাব মূলত এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), ৪ (গুণগত শিক্ষা), ৫ (লিঙ্গ সমতা), ৮ (শোভন কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং ১৭ (অংশীদারত্ব) লক্ষ্যমাত্রার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেছে।

সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল W.A.Y. Forward Movement-এর আনুষ্ঠানিক উদ্বোধন।সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আনুষ্ঠানিক উদ্বোধন। এই উদ্যোগটি তৈরি করেছে এপিপিজিএম-এসডিজি ও মাইএসডিজি একাডেমি। যার উদ্দেশ্য হচ্ছে যুবসমাজকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি এবং খাতভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলা।

এই উদ্যোগের মাধ্যমে যুবদের অংশগ্রহণকে নেতৃত্বে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়বি দাতো’ শ্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ, ডেপুটি চেয়ার, এপিপিজিএম-এসডিজি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রবার্ট গাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং প্রতিনিধি, ইউনিসেফ মালয়েশিয়া এবং বিশেষ প্রতিনিধি, ব্রুনাই দারুসসালাম, ডাতো’ ড. নাগুলেন্দ্রন, প্রফেসর ড. ডেনিসন, জোয়েল এনজি, ফিলাস জর্জ, ড. ফ্রাঞ্চি এবং মিস পিনিয়াডা রেইনিগার।

মাইএসডিজি একাডেমিকের পরিচালক ও সম্মেলনের উপদেষ্টা জোয়েল এনজি বলেন, অংশীদারত্ব মানে শুধু পৃষ্ঠপোষকতা নয়—এটি হলো অভিন্ন মূল্য ও উদ্দেশ্য ভাগ করে নেওয়া। যুবদের শুধু উন্নয়নের উপকারভোগী নয় বরং পদ্ধতিগত পরিবর্তনের রূপকার হিসেবে তুলে ধরেছে।

এই সম্মেলন ছিল প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে তৈরি এক ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম। এতে ছিল: এসডিজি ল্যাবস, সাইড ইভেন্টস, ড্রিম ল্যাব ২০৫০, এসডিজি-এক্সপ্লোরার।

ইউটোপিয়া নাইটের মধ্য দিয়ে সামিটের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তি হয়। যেখানে ছিল জ্যাজ, ড্রাম সার্কেল এবং ভিশনের আনুষ্ঠানিক ঘোষণা।

সম্মেলনে আসিয়ান প্রতিনিধি, যুব রাজনীতিক, কর্পোরেট অংশীদার, তৃণমূল নেতা এবং এসডিজি কর্মীদের উপস্থিতি কোয়াড্রপল হেলিক্স পদ্ধতির-বাস্তব প্রতিফলন ঘটায়, যেখানে সরকার, একাডেমিয়া, বেসরকারি খাত এবং সিভিল সোসাইটি একসঙ্গে কাজ করে।

এই সামিট প্রমাণ করেছে—টেকসই উন্নয়ন কেবল শেখানোর বিষয় নয়; এটি হতে হবে একসাথে গড়া, অনুভব করা ও বাস্তবায়নযোগ্য এক অভিজ্ঞতা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!