মালদ্বীপে যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৬৬ অভিবাসী গ্রেফতার

মালদ্বীপে অবৈধভাবে বসবাস এবং কাজ করার সন্দেহে বাংলাদেশিসহ মোট ৬৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানী মালের কারাঙ্কা রোড এবং এর আশপাশের এলাকায় যৌথভাবে এই অভিযান চালায় দেশটির পুলিশ ও অভিবাসন কর্তৃপক্ষ।

মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিপুল সংখ্যক অভিবাসী কর্মী বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এ অভিযানে টাস্কফোর্স মোট ৩৪৭ জন অভিবাসী কর্মীর ভিসা ও কর্মসংস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যার মধ্যে দেশটির অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬৬ জনকে আটক করা হয়। তাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, এই অভিযানটি চালানো হয়েছে মূলত বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে বসবাসকারী অভিবাসীদের সনাক্ত করে, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর একটি সমন্বিত প্রচেষ্টার অংশ। 

স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার জন্য এ ধরনের প্রচেষ্টা অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।

এছাড়াও মালদ্বীপের অভিবাসন কর্মকর্তারা জানান, দেশটিতে দিন দিন ফ্রি বা উন্মুক্ত ভিসার অভিবাসী কর্মী বেড়েই চলেছে। এই অভিবাসী কর্মীরা উন্মুক্ত ভিসায় দেশটিতে গিয়ে কাজের ভিসার অপব্যবহার করেন, নিবন্ধিত কোম্পানির কর্মসংস্থানের বাইরে গিয়ে অন্য কোথাও স্বাধীনভাবে কাজ বা ব্যবসা পরিচালনা করেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন অনেকে।

মালদ্বীপের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই, তাদের মেয়াদের প্রথম তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর