মালদ্বীপে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা

পৃথিবীর নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশগুলোর অন্যতম মালদ্বীপ। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে দেশটি। পরিণত হয়েছে বর্তমানে ব্যবসা-বাণিজ্যেরও অন্যতম কেন্দ্রবিন্দুতে।

দেশটিতে ব্যবসায়িক সুযোগ-সুবিধা থাকায় বিনিয়োগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের বিত্তশালীরা। পিছিয়ে নেই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

মালদ্বীপ পর্যটন নগরী হিসেবে এখানে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার চাহিদা সবার উপরে। স্থানীয়দের পাশাপাশি এখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আনাগোনাও দিন দিন বেড়েই চলেছে।

দেশটিতে বসবাসরত এক লাখেরও বেশি প্রবাসীর বড় একটি অংশ বিভিন্ন ব্যবসায় জড়িত। কাজের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নতুন নতুন উদ্যোক্তা হয়ে উঠছেন তারা। 

এখানকার বাংলা রেস্তোরাঁগুলোয় স্থানীয় খাবারের পাশাপাশি বাংলাদেশি খাবারও পাওয়া যায় যা প্রবাসী থেকে শুরু করে পর্যটক সবার প্রিয়। শুক্রবার (১৮ই অক্টোবর) রাজধানী মালেতে বাংলা খাবারের সমারোহ নিয়ে এমনই একটি বাংলা রেস্তোরাঁ উদ্বোধন হলো।

রেস্তোরাঁর স্বত্বাধিকারী শাহ্ আলমের আমন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে যোগ দেন। 

তারা উদ্যোক্তাদের প্রতি খাবারের গুণগতমান ঠিক রাখার অনুরোধ জানান। স্বত্বাধিকারী শাহ্ আলমও গ্রাহকদের মানসম্পন্ন মালদ্বীভিয়ান ও বাংলা খাবার পরিবেশন করার প্রতিশ্রুতি দেন।

সংশ্লিষ্টদের মতে, মালদ্বীপে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা রয়েছে যা প্রবাসী বাংলাদেশিরা পরিচালনা কেরছেন। এতে একদিকে যেমন ব্যবসায়ে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প