মালদ্বীপে বাংলাদেশিকে জিম্মি করে অর্থ দাবির অভিযোগ, আটক ২

মালদ্বীপের রাজধানী মালে এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে পুলিশে অভিযোগ আসে যে, এক বাংলাদেশিকে আটকে রেখে মারধর করা হচ্ছে এবং অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে অর্থ দাবি করছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশ ভুক্তভোগীর মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান শনাক্ত করে এবং মালের এসআই গেস্টহাউস থেকে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বাংলাদেশি নাগরিক মুহাম্মদ আজিজুল (৩৭) ও সাদীগুল মিয়া (৩৭)। আদালত তাদের ১৫ দিনের হেফাজতে পাঠিয়েছে। পুলিশের তথ্যমতে, তারা বৈধ ভিসা ছাড়াই মালদ্বীপে অবস্থান করছিল।

আদালতে জবানবন্দিতে আজিজুল স্বীকার করেন যে তিনি ভুক্তভোগীকে আঘাত করেছেন। তার দাবি, দীর্ঘদিন কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে, সাদীগুল দাবি করেন, তিনি কাউকে অপহরণ বা আক্রমণ করেননি, কেবল সেই কক্ষেই থাকতেন যেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি বড় সংকটে পরিণত হয়েছে। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের একটি বড় অংশই বাংলাদেশি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!