মালদ্বীপে অবৈধ অভিবাসী ধরতে ব্যাপক অভিযান

মালদ্বীপ সরকার অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। ‘অপারেশন কুরাঙ্গি’ নামে পরিচালিত এই অভিযানে রাজধানীসহ বিভিন্ন দ্বীপে পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন।

মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত মোট ২ হাজার ২২ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের ১৭ নভেম্বর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৬৩৫ জন অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু সেটি মাত্র ছয় মাসের মধ্যে, তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার না করে নথি নবায়নের সুযোগ দেওয়া হবে। তবে দীর্ঘমেয়াদি অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকার বলছে, অবৈধ অভিবাসী বহিষ্কারের পাশাপাশি অবৈধ ব্যবসা পরিচালনা ও সহযোগী স্থানীয় নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসী বাড়তে থাকায় সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল। সরকারি এ পদক্ষেপে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!