মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের প্রশংসা

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ইউনিসেফের মালদ্বীপ প্রতিনিধি ড. এডওয়ার্ড অ্যাড্ডাইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে শিশু কল্যাণ, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি শিশুদের অন্তর্ভুক্তি ও সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, ‌‘শিশুদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যক্রম শুধু মানবিক দায়িত্ব নয়—এটি শান্তি ও টেকসই উন্নয়নের ভিত্তি।’

ড. অ্যাড্ডাই মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং জানান, মালদ্বীপে বসবাসরত সব শিশুর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি হাইকমিশনারকে অনুরোধ করেন, ১৮ বছরের নিচে কোনো বাংলাদেশি শিশুর সামাজিক সেবার প্রয়োজন হলে ইউনিসেফকে অবহিত করতে।

বৈঠকে ইউনিসেফ মালদ্বীপ, ইউনিসেফ বাংলাদেশ ও মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের কল্যাণ, শিক্ষা ও সাংস্কৃতিক সচেতনতা বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের প্রস্তাব করা হয়।

ড. অ্যাড্ডাই আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব শিশু দিবস উপলক্ষে ড. নাজমুল ইসলামকে গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানান।

শেষে উভয়পক্ষ শিশু উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রম আয়োজনের বিষয়ে সম্মত হন, যা শিশুদের মধ্যে অন্তর্ভুক্তি ও পারস্পরিক বোঝাপড়া বাড়াবে।

বৈঠকটি বাংলাদেশ ও ইউনিসেফের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন হিসেবে শেষ হয়—মালদ্বীপে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স