মালদ্বীপেও বাংলার ঐতিহ্যের বার্তা

দেশের সীমানা পেরিয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচিতি তুলে ধরলেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিততে বর্ষবরণ অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়।

নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশীয় সংস্কৃতি। অংশগ্রহণকারীদের বর্ণিল সাজ আর আলপনায় দেশের সীমানা পেরিয়ে মালদ্বীপেও যেন ছড়ায় বাংলার আবহ।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিততে বর্ষবরণ অনুষ্ঠানটি যেন পরিণত হয় মিলনমেলায়। বাঁশি আর ঢাকের তালে নাচগানে মাতেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও।

তারা বলেন, 

এই অনুষ্ঠানের দেশের বাইরে বাংলাদেশের সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খুব আনন্দ লাগছে। মনে হচ্ছে এখানেই এক খণ্ড বাংলাদেশ।

অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের নাগরিক ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান বাংলাদেশ হাইকমিশনার (ভারপ্রাপ্ত) মো. সোহেল পারভেজ।

তিনি বলেন, ‘এখানে আসা সবাইকে স্বাগত জানাই। এ আয়োজনের পেছনে যারা কাজ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বাংলা বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে ভিনদেশে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন রেমিট্যান্স যোদ্ধারা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প