মারা গেছেন ‌সুপারম্যানখ্যাত অভিনেতা টেরেন্স স্ট্যাম্প

‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার (১৭ আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন তিনি।তার বয়স হয়েছিল ৮৭ বছর।  

অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে ছুঁয়ে যাবে। ’

স্ট্যাম্পের মৃত্যুতে ‘গভীরভাবে মর্মাহত’ বাফটা। ‘সুপারম্যান’র সহ-অভিনেত্রী সারাহ ডগলাস তাকে স্মরণ করে লিখেছেন, ‘অসাধারণ রূপবান ও প্রতিভাবান মানুষ ছিলেন টেরেন্স। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার কর্মজীবনের শুরুতেই মাসের পর মাস তার সঙ্গ পেয়েছিলাম, এ যেন এক বিরল সৌভাগ্য। আজ গভীর দুঃখে ভরে গেল মন। ’

টেরেন্স স্ট্যাম্পের জন্ম ১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডের স্টেপনিতে। সাধারণ কর্মজীবী পরিবারের সন্তান তিনি। গ্রামার স্কুলে পড়াশোনা শেষে প্রথমে বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। পরে ড্রামা স্কুলে বৃত্তি পেয়ে যোগ দেন অভিনয়ের জগতে।

১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। ছবিটি তাঁকে এনে দেয় সেরা পার্শ্ব–অভিনেতার অস্কার মনোনয়ন ও সেরা নবাগত শিল্পীর গোল্ডেন গ্লোব।

পরে একে একে তিনি পর্দায় খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন, ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান–২’-তে জেনারেল জড, ‘দ্য কালেক্টর’-এ অপহরণকারী ফ্রেডি ক্লেগ, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’-এ সার্জেন্ট ট্রয় চরিত্রে।

ছয় দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’সহ অসংখ্য ছবিতে।

শন কনারির পর জেমস বন্ড চরিত্রে তাকে বিবেচনা করা হয়েছিল। স্ট্যাম্প নিজেই বলেছিলেন, ‘আমি আর দ্বিতীয়বার ফোন পাইনি। ’

১৯৯৪ সালে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’-এ এক ট্রান্সজেন্ডার নারী চরিত্রে স্ট্যাম্পের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। ছবিটি তাকে এনে দেয় বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের