মারা গেছেন সালমান খানের সহ-অভিনেতা

বলিউড সুপার স্টার সালমান খানের সহ-অভিনেতা পেশাদার বডিবিল্ডার বারিন্দর সিং ঘুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল (৯ অক্টোবর) বৃহস্পতিবার তিনি মারা যান বলে জানিয়েছেন তার ম্যানেজার যাদবিন্দর সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।

বারিন্দরের ম্যানেজার জানান, গতকাল সন্ধ্যায় কাঁধে ব্যথা অনুভব করলে তিনি চিকিৎসার জন্য পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু হয়। অভিনেতার আকস্মিক মৃত্যুতে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বারিন্দর সিং এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। অভিনয়জগতে তিনি বলিউড তারকা সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ (২০২৩) ছবিতে কাজ করেন।

এর আগে তাকে দেখা গেছে ‘রোর: টাইগার অব দ্য সুন্দরবনস’ (২০১৪) ও ‘মারজাভা’ (২০১৯) ছবিতেও। ২০১২ সালে পাঞ্জাবি সিনেমা ‘কাবাড্ডি ওয়ান্স এগেইন’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

বারিন্দর সিং জলন্ধরে বসবাস করতেন এবং সেখানে একটি জিমের মালিক ছিলেন। তিনি একজন নিরামিষভোজী বডিবিল্ডার হিসেবে পরিচিত ছিলেন এবং নিয়মিত নিজের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন।

সম্প্রতি তিনি ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর