মারা গেছেন বলিউডের কালজয়ী ‘ডন’ ছবির নির্মাতা

বলিউডের কালজয়ী ‘ডন’ সিনেমার নির্মাতা চন্দ্র বরোট আর নেই। রবিবার (২০ জুলাই) সকালে মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত সাত বছর ধরে তিনি ফুসফুসের জটিল রোগ পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন।

চন্দ্র বরোটের স্ত্রী দীপা বরোট সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চন্দ্র বরোট সবচেয়ে বেশি পরিচিত ১৯৭৮ সালের কালজয়ী ছবি ‘ডন’-এর পরিচালক হিসেবে। সেখানে প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। এই ছবিটি সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা চিত্রনাট্য, সংলাপ, সংগীত ও স্টাইলের জন্য আজও প্রশংসিত।

এই ছবিরই আধুনিক সংস্করণ ২০০৬ সালে নির্মাণ করেন চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার। সেই সূত্রেই চন্দ্র বরোটকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয় তার। ফারহান আখতার ইনস্টাগ্রামে এক পোস্টে বরোটের একটি পুরনো ছবি শেয়ার করেন। সেখানে বরোটকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাচ্ছে। তিনি লেখেন, ‘‘ডন’ ছবির মূল নির্মাতা চন্দ্র বরোটজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শান্তিতে বিশ্রাম করুন, চন্দ্রজী। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

চলচ্চিত্র নির্মাতা কুনাল কোহলি টুইটারে লেখেন, ‘চন্দ্রজি, আপনার আত্মার শান্তি কামনা করি। আমি একমাত্র আপনার সঙ্গেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। সেই ছবি ‘বস’ শেষ পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু আপনার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। ‘ডন’ ছবির নানা পর্দার পেছনের গল্প শুনে মুগ্ধ হতাম। কলেজে পালিয়ে এসে আপনার সহকারী হয়েছিলাম।’

তিনি আরও লেখেন, ‘অসাধারণ তীক্ষ্ণ মনের মানুষ ছিলেন। অসাধারণ একজন ব্যক্তি। আপনার সঙ্গে আলাপগুলো ছিল শিক্ষণীয় ও আনন্দময়। ধন্যবাদ চন্দ্রজি, আমাদেরকে ‘ডন’-এর মতো ভারতীয় সিনেমার সবচেয়ে স্টাইলিশ ছবিগুলোর একটি উপহার দেওয়ার জন্য।’

‘ডন’ ছাড়াও চন্দ্র বরোট কাজ করেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা মনোজ কুমারের সঙ্গে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি