মারা গেছেন পাকিস্তানের বিখ্যাত অভিনেতা

পাকিস্তানের বিখ্যাত অভিনেতা খালিদ হাফিজ খান আর নেই। ১৯৯১ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘গেস্ট হাউস’-এর এই তারকা গতকাল মঙ্গলবার ইসলামাবাদে প্রয়াত হন।

রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা মঙ্গলবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খালিদের প্রাক্তন সহঅভিনেতা আফজাল খান তার মৃত্যুর বিষয়টি শেয়ার করেছেন। তিনি জানান, মরহুমের জানাজা একই দিন মাগরিবের নামাজের পর ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে।

খালিদ হাফিজ খান ১৯৯১ সালের ধারাবাহিকে মি. শামীম চরিত্রে অভিনয় করেছিলেন। শামীম ছিলেন অতিথিশালার সদিচ্ছাপরায়ণ কিন্তু কৃপণ মালিক। তার পাশে ছিলেন সারওয়াত আতীক, যিনি শামীমের ব্যয়বহুল স্ত্রী রাহিলা চরিত্রে অভিনয় করেছিলেন এবং অফিসের কর্মী জন র‍্যাম্বো চরিত্রে অভিনয় করে আফজাল খান।

সদ্য প্রয়াত অভিনেতা ১৯৮০ সালে নিশান-ই-হায়দার নামে তৈরি ঐতিহাসিক ধারাবাহিকে ক্যাপ্টেন মোহাম্মদ সারোয়ার শহীদ চরিত্রেও অভিনয় করেছিলেন। এটি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মানপ্রাপ্ত শহীদ জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

বিনোদন জগতের সহকর্মীরা খালিদ হাফিজ খানের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী ঝালাই সারহাদি, ওমায়র রানা এবং শাগুফতা এজাজ তাদের প্রার্থনা ও সমবেদনা প্রকাশ করেছেন।

বুশরা আনসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‌‘আমাদের দীর্ঘ সম্পর্ক ছিল তার সঙ্গে। শান্তিতে থাকুন, খালিদ ভাই।’

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩