মারক্রামের অসাধারণ সেঞ্চুরি, জয়ের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

যে দলটি প্রথম ইনিংসে ২১২ রানের জবাবে ১৩৮ রানে অলআউট হয়ে যায়, সেই দলটি দ্বিতীয় ইনিংসে ২৮২ রান কিভাবে করবে? তারওপর লর্ডসের উইকেটে পেসাররা যেভাবে আগুন ঝরাচ্ছিলেন, তাতে প্রোটিয়াদের সামনে ২৮২ রান বিশাল এক লক্ষ্য। রীতিমত অসম্ভব একটি ব্যাপার।

কিন্তু লর্ডসের উইকেট প্রথম দু’দিন যে আচরণ করেছে, তৃতীয় দিন এসে আচরণ বদলে ফেলেছে। প্রথম দুইদিন পড়েছে ১৪+১৪ = ২৮ উইকেট। আর তৃতীয় দিন পড়েছে মাত্র ৪ উইকেট। তারওপর, দক্ষিণ আফ্রিকান ওপেনার এইডেন মারক্রাম এবং অধিনায়ক টেম্বা বাভুমা মিলে যে জুটি গড়ে তুলেছেন, তাতে তৃতীয় দিন সম্পূর্ণ ভিন্ন চিত্রই দেখা গেলো লর্ডসে।

জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৩। ১৪৩ রানের হার না মানা জুটি গড়েছেন এইডেন মারক্রাম ও টেম্বা বাভুমা। ক্যারিয়ারে ৮ম টেস্ট সেঞ্চুরি করলেন মারক্রাম। ১০২ রান করে উইকেটে রয়েছেন তিনি। বাভুমা রয়েছেন ৬৫ রানে। আরও ৬৯ রান প্রয়োজন প্রোটিয়াদের।

তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে ৮ উইকেটে ১৪৩ রান নিয়ে। তবে মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডের ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে থামে ২০৭ রানে। ৫৮ রানে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। ৫৩ বলে ১৭ রান করে আউট হন জস হ্যাজলউড।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও সেরা বোলিং করেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি। একটি করে নেন মার্কো ইয়ানসেন, উইয়ান মুলডার ও কেশভ মাহারাজ।

২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রান করেই আউট হয়ে যান রায়ান রিকেলটন। এরপর দলীয় ৭০ রানের মাথায় ৫০ বলে ২৭ রান করে আউট হন উইয়ান মুলডার। উইকেট দুটি নেন মিচেল স্টার্ক।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প