মাদারীপুর সড়কে ইজিবাইক-রিকশার জটলা, যানজটে দুর্ভোগ

মাদারীপুর শহরে অস্বাভাবিকভাবে বেড়েছে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। ফলে বিভিন্ন সড়কে প্রতিদিন যানজট লেগেই থাকে। এছাড়াও ঈদ ও পূজা এলে এ যানজট কয়েকগুণ বেড়ে যায়। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, কম ভাড়ায় দ্রুত ও আরামদায়ক যাত্রার জন্য ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাকে বেছে নেন স্বল্প দূরত্বের যাত্রীরা। এদিকে ইজিবাইক ও রিকশা রাখার জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় যে যেখানে পারেন সেখানেই পার্কিং করে রাখছেন। যেখানে সেখানে ইউটার্ন নেওয়ার পাশাপাশি যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। এতে সড়কে যানজট বাড়ছে। এছাড়া এসব যানবাহনের অবাধ চলাচল ও চালকদের অনেকের দক্ষতা না থাকায় বাড়ছে দুঘর্টনা।

জানা যায়, মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরাণবাজারের প্রতিদিনই যানজট লেগে থাকে। এছাড়াও পুরানবাজার যেতে চাঁনমারি রোড, কাজীরমোড়, মিলন সিনেমা রোড, বাদামতলা রোড, ডিসি ব্রিজ, ১ নম্বর শকুনি রোড, কলেজ রোড, সদর হাসপাতাল রোড, কাঠপট্টি, ইটেরপুল, শকুনী লেকপাড়সহ শহরের বিভিন্ন স্থানে যানজট এখন শহরবাসীর নিত্যদিনের সঙ্গী।

জেলার পুরাণবাজারের গার্মেন্টস ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, মাত্রাতিরিক্ত ইজিবাইক ও রিকশা বেড়েছে। ফলে শহরের সবখানেই জটলা লেগেই থাকছে। বিশেষ করে পুরানবাজার থেকে যেন যানজট কমছেই না। সবসময় জট লেগে থাকে। বাজারে ঢুকতে কাজীর মোড় ও মিলন সিনেমা হলের সড়কে সবচেয়ে বেশি যানজট থাকে। ঈদ, পূজাসহ বিভিন্ন বিশেষ সময়গুলোতে শহরজুড়ে যানজট আরও বেড়ে যায়। সামনে ঈদুল আযহা, তাই এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তারা যেন এ ব্যাপারে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

মাদারীপুর সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, শহরে গত দুই বছর ধরে যানজট অস্বাভাবিকভাবে বেড়েছে। দিন যতই যাচ্ছে, ততই যানজট বাড়ছে। এটার প্রধান কারণ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। তাই এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

ইজিবাইকচালক সৈকত হোসেন বলেন, যানজটের অন্যতম কারণ হলো যত্রতত্র মোটরসাইকেল পার্কিং আর ফুটপাতে গড়ে ওঠা দোকান। এগুলো না থাকলে যানজট থাকবে না। তাই শুধু শুধু আমাদের দিকে আঙুল না তুলে এগুলোর দিকে নজর দেওয়া উচিত। তা হলেই শহরের যানজট কমবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, শহরের সড়কগুলো ছোট হওয়ায় অনেক সময় যানজট দেখা যায়। তবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশও কাজ করছে। এছাড়া যেখানে সেখানে মোটরসাইকেল পার্কিং ও তিন চাকার যানবাহন বাণিজ্যিক এলাকায় যাওয়ার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে। তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও যানজট কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী