মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০

মাদারীপুরের রাজৈরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নিলুফা ইয়াসমিন নিলা (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হয়ে সেটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসে থাকা ৩১ যাত্রীসহ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় বাসের নিচে চাপা পড়ে নিহত অবস্থায় নিলুফা ইয়াসমিন নিলা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুরের রামগাতি উপজেলার চর কালাখোপা গ্রামের জুয়েল (৩০), নোয়াখালীর আটকপালিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিরাজ (৩০) ও একই জেলার সুবর্ণচরের চরহাসান গ্রামের মিলনকে(৪৫) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ