মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন, আন্তর্জাতিক সংস্থার তদন্ত চায় হামাস

ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন পাওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের পক্ষ থেকে জাতিসংঘ, মানবাধিকার কাউন্সিল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজায় হস্তান্তর করা মরদেহগুলোতে স্পষ্টভাবে নির্যাতন, অঙ্গহানি ও গুলি করে হত্যার চিহ্ন রয়েছে। এ ঘটনায় ইসরায়েলি সেনাদের অপরাধী এবং নৈতিক ও মানবিক পতনের অভিযোগে অভিযুক্ত করতে আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হাতে ফেরত পাওয়া শহিদদের মরদেহে নির্যাতন ও পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যার ভয়াবহ চিহ্নগুলো তাদের অপরাধী চরিত্রকে স্পষ্টভাবে প্রকাশ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ বলেন, ফেরত পাওয়া বহু মরদেহে পোড়ানো, মারধর, হাতকড়া ও চোখ বাঁধার দাগ রয়েছে। এসব চিহ্ন বন্দিদের হত্যার আগে নির্যাতিত হবার নিদর্শন।

ইসরায়েল সম্প্রতি যুদ্ধবিরতির অংশ হিসেবে ১২০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। তবে অধিকাংশ মরদেহ পরিচয়বিহীন অবস্থায় ফেরত আসায়, চিকিৎসাকর্মীদের ম্যানুয়াল পদ্ধতিতে পরিচয় শনাক্ত করতে হচ্ছে।

পরিবারগুলোকে সহায়তা করতে মন্ত্রণালয় একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে মরদেহগুলোর মর্যাদা বজায় রেখে সতর্কভাবে বাছাই করা ছবি প্রকাশ করা হয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স