মরক্কোর ঐতিহাসিক ‘ফেস’ শহরে ভবন ধস, শিশুসহ নিহত ১৯

মরক্কোর সাংস্কৃতিক নগরী খ্যাত ঐতিহাসিক ‘ফেস’ শহরে দুটি ভবন ধসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। বুধবার (১০ ডিসেম্বর) চারতলা ওই ভবন দুটি ধসে পড়ে। নিহতের তালিকায় শিশুরাও রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ভবন দুটিতে আটটি পরিবারের বসবাস ছিল। ধসের পরপরই পুলিশ ও সিভিল প্রোটেকশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের ফেস শহরের ইউনিভার্সিটি হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়াদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছেন।

বিশ্বের অন্যতম প্রাচীন শহরগুলোর মধ্যে একটি মরক্কোর ফেস। ৮ম শতকে ইদ্রিস বংশের শাসনামলে এ নগরী প্রতিষ্ঠা করা হয়। এখানে অবস্থিত রয়েছে ফেস মেদিনা। ফেস মেদিনা মরক্কোর ফেস শহরের ঐতিহাসিক কেন্দ্র যা বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো সংরক্ষিত মধ্যযুগীয় নগরীগুলোর একটি। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া এ শহরেই প্রতিষ্ঠিত হয়েছে আল কারাউইন বিশ্ববিদ্যালয় যা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি।

ফেসে ভবন ধসের ঘটনা নতুন নয়। গত বছরের ফেব্রুয়ারিতে পুরোনো শহর এলাকায় একটি বাড়ি ধসে পাঁচজনের মৃত্যু হয়। এরও আগে ২০১৬ সালে এক সপ্তাহের ব্যবধানে দুটি প্রাণঘাতী ধসের ঘটনা ঘটে। তখন মারাকেশে একটি বাড়ি ধসে দুই শিশু মারা যায় এবং আরেকটি চারতলা ভবন ধসে চারজন নিহত হন।এতে বহু মানুষ আহত হন।

২০২৩ সালের সরকারি হিসাব মতে, মারাকেশ ও আশপাশের এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ১২ হাজারের বেশি। একই বছরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কারণে বহু ভবন দুর্বল হয়ে পড়েছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের