মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন নেতাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন দলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। পরে নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

রোববার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মনপুরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের কারণে দুই ঘণ্টা চাল বিতরণ বন্ধ থাকে। পরে তিন দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি শান্ত হলে ফের চাল বিতরণ শুরু হয় বলে জানান উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

আহতদের মধ্যে ইসলামী আন্দোলন ও জামায়াতের কর্মীরা হলেন- নোমান, মহিউদ্দিন, মো. মাহিন, মো. রাসেদ, আব্বাস ও মো. কাউসার। 

বিএনপির আহত কর্মীরা হলেন- মো. মামুন, মো. এরশাদ, আব্বাস, সহিজল ও মিল্লাদ। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আহত সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ শুরু হয়। পরে একতরফা বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাল বিতরণের প্রতিবাদে স্থানীয় জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা এক হয়ে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী চলে ত্রিমুখী সংঘর্ষ। এতে তিন দলের ১৫ জন কর্মী আহত হয়। 

খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিত শান্ত হয়। পরে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকের পর চাল বিতরণ শুরু হয়।

এ বিষয়ে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপত্বি মুফতি এনায়েত উল্লা জানান, প্রত্যেক বছর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমাদের দলের অসহায় নেতাকর্মীরা চাল পেত। কিন্তু চলতি বছর আমাদের নেতাকর্মীদের চাল না দিয়ে একতরফা বিএনপির নেতাকর্মীরা চাল দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করি। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে প্রতিবাদ করতে এলে বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে আহত করে।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. আবু সুফিয়ান অভিযোগ করে জানান, একতরফা বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এর প্রতিবাদে মিছিল শেষে প্রশাসকের কাছে আসলে বিএনপির নেতা মোশারেফ, সামসু ও ফিরোজের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারেফ বলেন, আমরা হামলা করিনি বরং গোলমাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাই।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, চাল বিতরণ নিয়ে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে নৌবাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থানের পর পরিস্থিতি শান্ত রয়েছে। এই ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চাল বিতরণ কার্যক্রম চলছে। উপজেলায় তিন দলের নেতাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করা হবে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি