মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন সোনু নিগম

ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড ব্যথায় মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। আপাতত শয্যাশায়ী রয়েছেন গায়ক।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে পুণে গিয়েছিলেন গায়ক সোনু নিগম। নীল স্যুট সাদা শার্ট, চোখে চশমা পরে একের পর এক জনপ্রিয় গান শোনাচ্ছিলেন তিনি।

এমন সময় হঠাৎই ব্যথা অনুভব করেন। প্রথমে তিনি ভাবেন তার পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে প্রাথমিকভাবে পাত্তা দিতেই চাননি। কিন্তু শেষ পর্যন্ত আর গান গাইতে পারেননি। নেমে যান মঞ্চ থেকে।

মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন কিন্তু কোনও কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক। নিজেই একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন অসহ্যকর যন্ত্রণার খবর।

সোনু বলেন, অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কাটল। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনও খিঁচুনি ধরেছে। যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা আমার থেকে অনেকটা বেশি সেই তাদের নিরাশ করতে চাই না।

যন্ত্রণা যে অসহনীয় ছিল সেটা সোনুর পোস্ট করা ভিডিও থেকে বোঝা যাচ্ছে। গায়ক বলেন, ‘মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সূচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে।’

শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তারপরও মঞ্চে ওঠেন গায়ক। আর তাতেই বিষয়টি গুরুতর হয়ে যায়।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি