মগবাজারে মহিষের গুঁতায় এক নারী নিহত, আহত ৩

রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় একটি মহিষের গুঁতায় সাথী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন রনি (৩০), তাঁর স্ত্রী নাদিয়া (২৪) ও শামছু (৪৫)। আহত ব্যক্তিদের রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত নাদিয়ার ভাই নাহিদ বলেন, বুধবার সন্ধ্যার দিকে মগবাজারের আমবাগান এলাকার চল্লিশ ঘর নামের স্থানে একটি মহিষ আচমকা ছুটে আসে। এসেই এলাকায় যাকে সামনে পায়, তাকে শিং দিয়ে আঘাত করে। ঘটনার সময়ে বিদ্যুৎ চলে গিয়েছিল। তাই অনেকেই কমবেশি আহত হয়।

আহত ব্যক্তিদের মধ্যে শামছু নামের একজনের পেটের নাড়ি বের হয়ে গেছে। নাদিয়ার ডান পা ভেঙে গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

নিহত সাথীর বিষয়ে নাহিদ প্রথম আলোকে বলেন, তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে মগবাজারের কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি