ভ্যালেন্টাইনে ‘যে কথা হয়নি বলা’

প্রতি বছর ভ্যালেন্টাইন উপলক্ষে অসংখ্য নাটক প্রচার হলেও এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। নির্বাচনী ব্যস্ততায় নাটকের সংখ্যা তুলনামূলকভাবে কম। এই পরিস্থিতিতে ভালোবাসা দিবস উপলক্ষে এবার দর্শকদের জন্য এক ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে নির্মিত এই নাটকের নাম ‘যে কথা হয়নি বলা’।

নাটকের গল্প আবর্তিত হয়েছে কাব্য নামের এক তরুণকে ঘিরে, যে চরিত্রটিতে অভিনয় করেছেন জোভান। কাব্য একজন সংবেদনশীল যুবক-কবিতা লেখে, গান গায় এবং একটি রেস্টুরেন্টে নিয়মিত গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করে। ইন্টারমিডিয়েট পড়াকাল থেকেই সে ভালোবাসে কুহু নামের এক মেয়েকে, যার চরিত্রে অভিনয় করেছেন নীহা। কিন্তু ভালোবাসা থাকলেও কাব্য কখনো মনের কথাটি মুখ ফুটে বলতে পারে না।

নাটকটি নিয়ে জোভান বলেন, ‘এই নাটকটি আমাদের অনেক পরিশ্রমের ফসল। নীহার সঙ্গে আমার জুটিকে দর্শক সবসময় ভালোবাসেন। তার ওপর সৌখিন ভাইয়ার নির্মাণ, সব মিলিয়ে ভ্যালেন্টাইনে দর্শকের জন্য সুন্দর একটি উপহার হতে যাচ্ছে।’

নাটকটিতে থাকছে দুটি গান। প্রথম গানটির কথা ও সুর করেছেন সোমেশ্বর অলি। দ্বিতীয় গানটির গীতিকার আহমেদ রিজভী এবং সুরকার নাজির মাহমুদ।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘যে কথা হয়নি বলা’ ভালোবাসা দিবসের আগেই মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩