ভোটাধিকারসহ সমস্যা সমাধানের দাবি প্রবাসীদের

সারা বিশ্বে দেড় কোটির বেশি রেমিট্যান্স যোদ্ধার জাতীয় পরিচয়পত্র দেওয়া, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগসহ প্রবাসের বিভিন্ন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। 

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসীদের সম্মিলিত ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির  চেয়ারপারসন ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান। তিনি বলেন, প্রবাসীদের কোনো রকম প্রতিনিধিত্ব অন্তর্বর্তী সরকারে নেই। আমাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে মাতৃভূমির নাজুক অর্থনীতিকে সচল করতে আপ্রাণ চষ্টো করেছি। প্রবাসীরা এই সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা করছি।

তিনি বলেন, আমাদের ভোটাধিকার নিয়ে বিগত কোনো সরকারই সঠিক সদ্ধিান্ত নিতে পারেনি। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে চাই, আমরা এই দেশের নাগরিক।

জিল্লুর রহমান আরও বলেন, যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের হাইকমিশনের মাধ্যমে দ্রুত জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট রুটে বিমানের ভাড়া কমাতে হবে এবং ঢাকা ও সিলেটের মধ্যে ভাড়ার বৈষম্য দূর করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের জায়গা সম্পত্তি বেদখল হয়ে যায়, এটার সমাধান ও সব মিথ্যা মামলা হয়রানি বন্ধে উদ্যোগ নিতে হবে।

  • Related Posts

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি’অরের এবারের আসর। ব্যক্তিগত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সতেরোতম বারের মতো জায়গা করে নিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের লড়াইয়ে অনুমিতভাবে…

    Continue reading
    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ডন ৩’ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ইতিমধ্যে শুরু করেছেন ‘প্রলয়’-এর শুটিং। এরই মধ্যে সিনেমাটির সেট থেকে প্রকাশ্যে এসেছে অভিনেতার বেশ কিছু…

    Continue reading

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা