ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর নামে একটি বক্তব্য জুড়ে দেওয়া হলেও আদতে এমন কোনো মন্তব্য তিনি করেননি।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে ভক্তদের সতর্ক করে সাবিলা নূর লিখেছেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।’

তিনি স্পষ্ট করে জানান, কোনো বিষয়ে তিনি যদি কখনও বক্তব্য দেন, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ পায়।

এ প্রসঙ্গে সাবিলা নূর আরও বলেন, সাম্প্রতিক সময়ে এআইদিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পীকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। হয়তো ভালোবাসা বা আবেগ থেকে অনেকেই এসব কনটেন্ট তৈরি করেন, তবে সেগুলো বিভ্রান্তি তৈরি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।

দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, তার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। ভবিষ্যতেও তারা এসব বিষয়ে সচেতন থাকবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার অনুরোধও জানান সাবিলা নূর।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি