ভুটানে মাঠে নেমেই ম্যাচসেরা কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে বাংলাদেশের নারী ফুটবলাররা দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। ১০ মে মারিয়া-সানজিদাদের থিম্পু সিটি জিতেছিল ১০ জন নিয়ে। গোল ছিল মারিয়া মান্দার। সোমবার খেলা ছিল কৃষ্ণা-মাসুরাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের।

কৃষ্ণা, মাসুরা ও রূপনাদের দল ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ জিএজি অনূর্ধ্ব-১৭ দলকে। বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার করেছেন জোড়া গোল। কেবল গোল করেই নন, কৃষ্ণা দুর্দান্ত খেলে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

ম্যাচের পর থিম্পু থেকে কৃষ্ণা রানী সরকার বলেছেন, ‘আমি ও রুপনা শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছি। মাসুরা পারভীন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছি। এজন্য ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আমরা বড় ব্যবধানে জিতেছি। সতীর্থরা আমাকে মাঠে অনেক সহযোগিতা করেছে।’

কৃষ্ণাদের পরের ম্যাচ মাসখানেক পর। এই সময় দেশে ফিরবেন কিনা? জানতে চাইলে কৃষ্ণা বলেন, ‘সামনে জাতীয় ফুটবল দলের জর্ডান সফর আছে। ডাক পেলে অবশ্যই ফিরেবো।’

ভুটানের এই লিগে পারো এফসিতে খেলবেন সাবিনা, সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণা চাকমা। তাদের ম্যাচ ১৫ মে সামস্তে উইমেন্স ক্লাবের বিপক্ষে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প