ভিয়েতনামে ভারী বৃষ্টি-বন্যায় ১৬ জনের মৃত্যু

ভিয়েতনামে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে বন্যায় বাড়ি-ঘর ডুবে গেছে। উদ্ধারকারীরা ডুবে থাকা বাড়ির ছাদ থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার করছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপির।

অক্টোবরের শেষের দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হয়েছে এবং জনপ্রিয় উপকূলীয় পর্যটন এলাকাগুলো কয়েক দফা বন্যার কবলে পড়েছে।

এএফপির বেশ কিছু ছবিতে দেখা গেছে, উপকূলীয় নহা ট্রাংয়ে পুরো শহর প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার শত শত গাড়ি পানিতে ডুবে গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার মধ্য গিয়া লাই এবং ডাক লাক প্রদেশে নৌকা ব্যবহার করে উদ্ধারকারীরা জলাবদ্ধতায় আটকে পড়া বাসিন্দাদের সহায়তা করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে সেখানে কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছে এবং আরও পাঁচজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

ভারী বৃষ্টি ও বন্যার কারণে সৃৃষ্ট ভূমিধসের কারণে ৪৩ হাজারেরও বেশি বাড়িঘর ডুবে গেছে এবং ভূমিধসের কারণে বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে।

জাতীয় আবহাওয়া ব্যুরোর তথ্য অনুসারে, দ্য লাট পর্যটন কেন্দ্রের আশেপাশের উচ্চভূমির গিরিপথগুলোতেও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া কিছু এলাকায় ৬০০ মিলিমিটার (দুই ফুট) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হোটেল মালিক ভু হু সন (৫৬) বলেন, ভূমিধসের কারণে শহরের একটি ছাড়া সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সরকার পরিচালিত হ্যানয় রেলওয়ে কর্পোরেশন বন্যার কারণে উত্তর ও দক্ষিণের সঙ্গে সংযোগকারী বেশ কয়েকটি ট্রেন লাইন স্থগিত করার ঘোষণা দিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আটকে পড়া লোকজনের সন্ধানে হেলিকপ্টার মোতায়েন করেছে। ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন এবং ২ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা