ভারত থেকে কৃষিপণ্য-ওষুধ কিনবে রাশিয়া

ভারত থেকে কৃষিপণ্য এবং ওষুধ কেনার ঘোষণা দিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের আঘাতে যখন ভারত জর্জরিত, ঠিক তখনই এই সিদ্ধান্তের কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে।

পুতিন বলেছেন, ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, সে জন্য যুক্তরাষ্ট্র প্রবল চাপ দিচ্ছে ও শুল্কও বসিয়েছে। কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানি, তিনি আমার বন্ধু। তিনি কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য বা অতিরিক্ত শুল্কের জন্য ৯০০ থেকে ১ হাজার কোটি ডলারের ক্ষতি হবে। রাশিয়া থেকে তেল না কিনলেও সমপরিমাণ ক্ষতি হবে। আর ভারত রাশিয়া থেকে তেল কেনে পুরোপুরি বাণিজ্যিক কারণে। এটাও মনে রাখতে হবে, ভারত হলো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু।

পুতিনের মন্তব্য আসে দুই সপ্তাহ পর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধে অর্থদাতা আখ্যা দেন। রাশিয়ান তেল কেনার কারণে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের রপ্তানিপণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, ফলে দেশটির ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

পুতিন সতর্ক করেন, এই ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে দাম বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন উচ্চ সুদের হার ধরে রাখতে বাধ্য করবে।

তিনি সোভিয়েত যুগ থেকে রাশিয়া-ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে বলেন, ভারত এ সম্পর্ককে মূল্য দেয়, আর আমরাও কৃতজ্ঞ যে ভারত তা ভুলে যায়নি। আমাদের মধ্যে কখনো কোনো বড় সমস্যা বা উত্তেজনা হয়নি।

মোদীকে তিনি ব্যক্তিগত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাদের আলাপচারিতা সবসময় আস্থাভিত্তিক হয়।

শেষে পুতিন বাণিজ্য ঘাটতির প্রসঙ্গে জানান, রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ বেশি আমদানি করতে পারে, তবে অর্থায়ন, লজিস্টিকস ও পেমেন্ট–সংক্রান্ত বাধা দূর করতে হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর