ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। চোটে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। এই চোট সামনে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার গ্রিনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে মার্নাস লাবুশেনকে। তিনি শনিবার অ্যাডিলেডে শেফিল্ড শিল্ড ম্যাচ শেষ করে পার্থে উড়ে যাবেন, যেখানে রোববার শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে।

২৬ বছর বয়সী গ্রিন সম্প্রতি পিঠের অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে না খেলে তিনি নিজের রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে শিল্ড ম্যাচ খেলেন তিনি। সেখানে মোট আট ওভার বল করার কথা থাকলেও তিনি মাত্র চার ওভার বল করতে পারেন এবং একটি উইকেট নেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের নির্দেশনা অনুযায়ী গ্রিনকে পরপর দুই দিন বল করার অনুমতি দেওয়া হয়নি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে দীর্ঘ সময় ব্যাট করতে না পারায় গ্রিনকে যথেষ্ট বিশ্রাম দেওয়া সম্ভব হয়নি, যার ফলে তার বোলিং সীমিত রাখা হয়।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স