ভারতের ফ্লাইটে বোমা হামলার হুমকি, মাঝপথ থেকেই ফিরলো দেশে

বোমা হামলার হুমকির পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ভারতে ফিরে গেছে। পরে জানা যায়, এই হুমকি ভুয়া ছিল।

এর আগে গত বছরের শেষদিকে ভারতের বিভিন্ন ফ্লাইটে এভাবে বোমা হামলার হুমকি আসতে থাকে। পরে জানা যায় সব হামলাই ভুয়া। তবুও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই হুমকি বন্ধ করতে পারছে না তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভি বলছে, বোয়িং ৭৭৭- এর ওই ফ্লাইটে ৩০৩ জন যাত্রী ছিল। আর ক্রু ছিলেন ১৯ জন। মুম্বাই থেকে উড্ডয়নের পর আজারবাইন যাওয়ার পরে এক ক্রুর কাছে আসে হামলার হুমকি। এ কারণে উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে আসে ভারতেই।

ফিরে এসে আবার মুম্বাইয়ে অবতরণ করে ফ্লাইটটি। ওই সময় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরে কর্তৃপক্ষ জানতে পারে ওই হামলার হুমকি ভুয়া ছিল।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মুম্বাইয়ের স্থানীয় সময় গতকাল দিবাগত রাত ২টায় ফ্লাইটটি উড্ডয়ন করে। এরপর আজ সোমবার বেলা ১০টা ২৫ মিনিটে এটি ফিরে আসতে বাধ্য হয়। এআই-১১৯ নামের ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। এই ফ্লাইট আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় আবার উড্ডয়ন করবে।

এ ঘটনায় এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলছে, নিরাপত্তা হুমকির কারণে মুম্বাইয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। ওই সময় যাত্রীদের থাকা-খাওয়া ও অন্যান্য ব্যবস্থা রাখা হয়। এখন ওই উড়োজাহাজে আরও কিছু জরুরি প্রটোকলের কাজ চলছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি