ভারতের ফিল্মফেয়ারে মনোনীত জয়াসহ বাংলাদেশি তিন তারকা

বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানিয়ে সাত দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার। এটি দেয়া হয় মুম্বাইয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। এটি ছড়িয়েছে বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র শিল্পেও।

এটি কলকাতায় অনুষ্ঠিত হয় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ শিরোনামে। সেই ধারাবাহিকতায় আসছে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের আসরটি।

এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বাছাই করা হবে। এবার সেই মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন তারকা- জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। তারা তিনজনই ২০২৪ সালে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।

তাদের মধ্যে মূল বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তিনি ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন। তার সাথে মনোনয়ন তালিকায় আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানি মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)। ফিল্মফেয়ার মঞ্চে জয়া আহসান এক পরিচিত নাম। বহু বছর ধরে তিনি টালিউডে কাজ করছেন এবং প্রায় প্রতিবছরই মনোনয়ন তালিকায় তার নাম থাকে। তিনি চারবার পেয়েছেনও পুরস্কারটি। এবার জয়ার সামনে পঞ্চম পুরস্কারটি জিতে নেয়ার সুযোগ।

চঞ্চল চৌধুরী সৃজিত মুখার্জি পরিচালিত কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ অভিনয় করেন। এ ছবি দিয়ে তিনি কলকাতার সিনেমায় যাত্রা করেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এ সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তিনি মূল সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন।

একই বিভাগে অভিনেতা মোশাররফ করিমও ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন। এই বিভাগে মোশাররফ ও চঞ্চলের সাথে আরও মনোনয়ন পেয়েছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ), এবং পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)। মনোনীতদের নাম দেখেই আঁচ করা যাচ্ছে, সেরার পুরস্কার জিতে নিতে বেশ বেগ পোহাতে হবে দুই বাংলাদেশি তারকাকে।

এই মনোনয়নগুলো কলকাতার টালিউডে বাংলাদেশের শিল্পীদের গুরুত্ব ও ইতিবাচক প্রভাবের পরিচয়ই বহন করছে। গেল কয়েক বছরে আরও অনেক তারকাই ভারতের বাংলা ছবিতে শুভযাত্রা করেছেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি