ভারতের প্লেন দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

আজ (১২ জুন) ভারতের প্লেন সেবার ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। সাম্প্রতিককালের ইতিহাসে এত বড় প্লেন দুর্ঘটনা দেশটিতে ঘটেনি। জানা গেছে, অন্তত ২৪২ জন যাত্রী নিয়ে ওড়ার কিছুক্ষণ পরেই আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং প্লেন। যদিও যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ তবুও এই কঠিন সময়ে আশার আলো দেখছেন বলিউড তারকারা। তারা স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন প্লেনযাত্রীদের জন্য।

এ প্লেন দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলিউড তারকা সানি দেওল লিখেছেন, ‘আহমেদাবাদে প্লেন দুর্ঘটনার সংবাদে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

গভীর শোক প্রকাশ করে আলিয়া মন্তব্য করেন, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। প্লেনের সব যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’ শোকবার্তা কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, মৌনী রায়েরও।

অক্ষয় কুমার বলছেন, ‘এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’ শোকবার্তা জ্ঞাপন করে পরিণীতি চোপড়ার মন্তব্য, ‘কী দুর্ভাগ্যজনক! এয়ার ইন্ডিয়ার প্লেনে যাত্রীদের এহেন পরিণতি আর তাদের কষ্টটা অকল্পনীয়। এই কঠিন সময়ে ঈশ্বর সকলকে শক্তি দিন।’

এদিকে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা নিয়ে বড়সড় তথ্য প্রকাশ করেছে ডিজিসিএ। জানানো হয়েছে, বিপদের আশঙ্কা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মে’ডে কল দিয়েছিলেন পাইলট। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। সে প্রসঙ্গ উল্লেখ করেই জাহ্নবী কাপুরের মন্তব্য, ‘আজ রাতে সব পরিবার উত্তরের অপেক্ষায় থাকবে।’ শোকবার্তায় অভিনেত্রীর সংযোজন, ‘আহমেদাবাদ থেকে উড়ানের কিছুক্ষণ বাদেই এয়ার ইন্ডিয়ার এমন ভয়ানক প্লেন দুর্ঘটনার খবরে আমি হতবাক! এই ধরনের মর্মান্তিক ঘটনায় ভাষায় শোকপ্রকাশ করা অসম্ভব। প্লেনের যাত্রী, ক্রিউ মেম্বার সকলের জন্য গভীরভাবে শোকাহত।’ কঠিন সময়ে ক্ষতিগ্রস্থদের শক্তি কামনা করলেন সারা আলি খান।

শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এমন ভয়ানক প্লেন দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখন পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে। প্লেনে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা।’

ভিকি কৌশলের শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘যতবার আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার খবরগুলো পড়ছি, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’

রীতেশ দেশমুখ লিখেছেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক প্লেন দুর্ঘটনার খবরে ভীষণ ভেঙে পড়েছি এবং ততোধিক হতবাকও। সমস্ত যাত্রী, তাদের পরিবারের কথা ভেবে আমি মর্মাহত। এমন অবিশ্বাস্য কঠিন সময়ে তাদের সবার জন্য প্রার্থনা করছি।’

রণদীপ হুডার মন্তব্য, ‘ভীষণ হৃদয় বিদারক। ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকারী দলের জন্য শক্তি কামনা করছি এই সময়ে যাতে যারা ভাগ্যজোরে প্রাণে বেঁচে গিয়েছেন, তাদের দ্রুত উদ্ধার করতে পারেন। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী