ভারতের কাছে হেরে এবার যে সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে দারুণ এক জয়ের আশাই একটা সময় জেগেছিল। ভারতের রানের পাগলা ঘোড়াটাকে বাগে রাখা গিয়েছিল, লক্ষ্যটাও ছিল শ্রীলঙ্কা ম্যাচেরই সমান– ১৬৯। তবে বাংলাদেশ সে লক্ষ্যটা তাড়া করা তো দূরের কথা, কাছাকাছিও যেতে পারেনি।

বাংলাদেশের হয়ে এক সাইফ হাসানই লড়েছেন। ৫১ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। তবে তিনি বাদে বাকিরা স্রেফ আসা যাওয়ার মধ্যেই ছিলেন। যার ফলে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়। ম্যাচ হারে ৪১ রানে। 

এই ম্যাচের পর প্রথম দল হিসেবে ভারত চলে গেছে ফাইনালে। ভারতের পয়েন্ট এখন ৪। তাদের নেট রান রেটটাও বেশ স্বাস্থ্যকর, ১.৩৫৭। দুইয়ে থাকা পাকিস্তানের পকেটে ২ পয়েন্ট, তাদের নেট রান রেট ০.২২৬। তিনে থাকা বাংলাদেশের পয়েন্ট ২, তবে নেট রান রেট সবচেয়ে খারাপ তাদেরই, –০.৯৬৯। চারে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের খাতা শূন্য, তাদের নেট রান রেটও বাংলাদেশের চেয়ে ভালো, -০.৫৯০। 

তবে ভারতের কাছে এই হারের পরও বাংলাদেশের খুব একটা ক্ষতি হয়নি। বরং সমীকরণটা পরিষ্কার হয়ে গেল। শেষ ম্যাচে যে করেই হোক, পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে বাকিদের দর্শক বানিয়ে, কোনো হিসাব নিকাশ ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। আর যদি না পারে, তাহলে বাক্সপেটরা গুছিয়ে চলে আসতে হবে ঢাকায়।  

এদিকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা এই ম্যাচে বেজে গেছে। কারণ পয়েন্টের খাতা এখনো না খোলা তারা কোনোভাবেই ৪ পয়েন্টে যেতে পারবে না, অথচ বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের একটা দলের পয়েন্ট ৪ হবেই। আর তাই ফাইনালের আশাটা শ্রীলঙ্কার শেষ, আর বাংলাদেশ-পাকিস্তান মাঠে নামবে অঘোষিত সেমিফাইনালে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর