ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ভারতের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি।

পুতিন বলেন, আলোচনায় দুই দেশের সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে বহু নতুন চুক্তি সই হয়েছে। তেল, গ্যাস, কয়লা- ভারতের জ্বালানি উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, রাশিয়া সব কিছুরই নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার তেলের অন্যতম প্রধান বাজারে পরিণত হয়েছে ভারত। তাই পুতিনের এই আশ্বাস কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

এদিকে, যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে একাধিক চুক্তি করেছে ভারত। তবে দুই দেশের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে চুক্তি হয়েছে- সেসব বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

দিল্লিতে আলোচনার শুরুতে মোদীর পাশে বসে পুতিন জানান, আজকের দিনটি হবে ‘ফলপ্রসূ’, কারণ প্রতিরক্ষা, প্রযুক্তি, বিমান ও মহাকাশ- এসব খাতের বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ভারতীয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে প্রতিরক্ষা, জ্বালানি ও শ্রমের গতিশীলতা।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই সফর ভারতের জন্য কূটনৈতিক ভারসাম্যের বড় পরীক্ষা। কারণ দিল্লি একদিকে রাশিয়ার ঐতিহাসিক মিত্রতা ধরে রাখতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি চায়, যা তাদের রপ্তানির জন্য অত্যন্ত জরুরি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর কারণ হিসেবে তিনি ভারত ‘কমদামে’ প্রচুর পরিমাণে রাশিয়ার তেল কেনাকে উল্লেখ করেছেন। রাশিয়া থেকে তেল আমদানিতে ভারত বর্তমানে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তির প্রথম ধাপ শুরুর কথা থাকলেও সেটা এখনো হয়নি। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ভারতের আলোচনার শেষ ধাপ চলছে, যেখানে ইউক্রেন যুদ্ধকে প্রধান কূটনৈতিক বিবেচনায় দেখা হচ্ছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রবীণ দোনথি বলেন, এই সফর দেখিয়ে দিচ্ছে যে ভারত পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে থেকেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারও হতে চায়, এটাই বড় কূটনৈতিক চ্যালেঞ্জ।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উত্তেজনার এই সময় পুতিনের ভারতে আসা শুধু প্রতীকী নয়, এটা স্পষ্ট বার্তা যে ভারত-রাশিয়া সম্পর্ককে ওয়াশিংটনের চাপ দিয়ে দমিয়ে রাখা যাবে না। দুই দেশই তা প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর